১২ জুন, ২০২৫

শিগগিরই শুরু হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তির আবেদন, থাকছে ‘সেকেন্ড টাইম’ ।। DCU Admission

 

ঢাকার সাতটি কলেজ নিয়ে সদ্য গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ঢাকেবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে শিগগিরই । এই বছর শিক্ষার্থীদের জন্য বিশেষ সুখবর হচ্ছে, ্ এই বছর ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া সুযোগ থাকছে। যা পূর্বে চালু ছিল না। ভর্তি প্রক্রিয়ার সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 


এ বিষয়ে সাত কলেজের প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস বলেন, শিক্ষার্থীদের যেন কোনো দুর্ভোগ না হয়, সে বিষয়ে আমারা সতর্ক। শিগগিরই ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। এবারের ভর্তি প্রক্রিয়ায় সেকেন্ড টাইমের সুযোগ রাখা হচ্ছে। এটি অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি ছিল। 

মানবিক শাখা হতে যারা Dhaka Central University  (DCU)-এর প্রস্তুতি নিচ্ছো, তারা ফ্রি গাইডলাইন পেতে যুক্ত হও আমাদের What's App গ্রুপে- গ্রুপের লিংক

উল্লেখ্য যে, রাজধানীর ঢাকা কলেজ, তিতুমীর কলেজ,  ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ- এই সাতটি কলেজ নিয়ে প্রতিবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। সাত কলেজকে ঘিরে ‘ঢাকা সেন্ট্রাল  ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ চলমান আছে। 

আরো পড়ুন

বাংলা উচ্চারণের নিয়ম, পার্ট-১

বাংলা উচ্চারণের নিয়ম- পার্ট- ২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন